২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

গলসির পুরসায় কোয়ার্টার ফাইনালে জয়ী গলিগ্রাম প্রগতি সংঘ

আজিজুর রহমান : গলসির পুরসায় ফুটবল খেলায় জয়ী গলিগ্রাম প্রগতি সংঘ। কোয়াটার ফাইনাল খেলায় আজ গলিগ্রাম প্রগতি সংঘ ও এরুয়ার উদয়াচল ক্লাব মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধে দুটি দলই দুর্দান্ত খেলা উপহার দেয় দর্শকদের। ফলে প্রথম অর্ধে কেউই গোল করতে পারেনি। তবে দ্বিতীয় অর্ধে ৫ মিনিটে গলিগ্রাম প্রগতি সংঘের খেলোয়াড় চিকু সোরেন একটি গোল করেন। আবারও ৮ মিনিটে তাদের খেলোয়াড় সিজন টুডু আরও একটি গোল করেন। তবে ১৭ মিনিটে একটি গোল পরিশোধ করেন এরুয়ার উদয়াচলের খেলোয়াড় ইন্দ্রজিৎ ভট্টাচার্য। নির্ধারিত সময়ে পরে গলিগ্রাম প্রগতি সংঘ ২-১ গোলে জয়লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন গলিগ্রামের খেলোয়াড় লক্ষী হাঁসদা। জানা গেছে, পুুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় গত ইংরেজী ৫ ই নভেম্বর ওই খেলার সুচনা হয়। মরহুম হাজী আজাহার আলি মন্ডল ও মরহুম ওসমানী গোনি এর স্মৃতি উদ্দ্যেশে ওই ট্রফি টুর্নামেন্টের আয়োজন। এদিন খেলার মাঠে  উপস্থিতি ছিলেন, স্থানীয় স্কুল শিক্ষক আবুবক্কর খান, তেঁতুলতুড়ি তরুন সংঘের সম্পাদক সাইফুল হক, এলাকার প্রাক্তন খেলোয়াড় উৎপল দত্ত, ক্রিয়া প্রশিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক সেখ ফিরোজ আহম্মদ সহ ক্লাবের সকল সদস্যরা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসির পুরসায় কোয়ার্টার ফাইনালে জয়ী গলিগ্রাম প্রগতি সংঘ

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার