২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

বুদবুদের তিলডাঙা রাস্তার পাশে নয়নজুলি থেকে উদ্ধার মৃতদেহ

আজিজুর রহমান,গলসি : বুদবুদে তিলডাঁঙা রাস্তার পাশে নয়নজুলির জল থেকে উদ্ধার হল একটি মৃতদেহ। মৃতের নাম অচিন্ত্য বাগদি। বয়স আনুমানিক ২৫। তিনি গলসি থানার কাশপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, এলাকার তিলডাঙা ও ঘাগরার মাঝামাঝি জায়গায় নয়নজুলির জলে তার মৃতদেহ পরে থাকতে দেখা যায়। মোটর সাইকেল থেকে পরে গিয়েই ওই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের। জানতে পারা গেছে, দেহটি নয়নজুলিতে থাকা অল্প জলে ডুবে ছিল। তার পাশেই পরে ছিল একটি বাইক। স্থানীয়রা আরও জানিয়েছেন, অচিন্ত্য গলসি থানার বেতালবন গ্রামে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে রাতের বেলায় ঘাগরা তিলডাঁঙা হয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন। ওইসময় কোন জায়গায় বাইকটি ধাক্কা লাগায় সে রাস্তার পাশে নয়নজুলিতে পরে যায়। আংশিক জলের নিচে মাথাটি ডুবে থাকায় তার মৃত্যু হয়ছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। তারপরই সকাল হতে এলাকার মানু‌ষের নজরে পরে বাইকটি। এরপরই তারা দেখেন নয়নজুলির অল্প জলে আংশিক ডুবে রয়েছে একটি দেহ। তারাই খবর দিলে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে দূর্গাপুরের বিধাননগর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। তবে ওটি দুর্ঘটনা নাকি অন্য কোন রহস্য মৃত্যু তার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ।

পিতা খুনে আসামি পুত্র কে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিল ডায়মন্ডহারবার আদালত 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বুদবুদের তিলডাঙা রাস্তার পাশে নয়নজুলি থেকে উদ্ধার মৃতদেহ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার