২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

৫১ বছর ধরে একই মসজিদে ইমামতি করছেন হাফিজ মৌলানা সাজেদুর রহমান ,ইদের প্রাক মুহূর্তে সকলকে দিলেন শুভেচ্ছা বার্তা

নিজস্ব সংবাদদাতা, মালদা: বুধবার অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র ঈদুল ফিতর। একমাস রোজার শেষে খুশির ঈদে মেতে উঠতে চলেছে মুসলিম ধর্মপ্রাণ মানুষ। আর এই ঈদের প্রাক মুহূর্তে সকল সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান ও সকলের মঙ্গল কামনা করেন হাফিজ মৌলানা মোহাম্মদ সাজেদুর রহমান । তিনি একটানা ৫১ বছর ধরে মালদা শহরের হায়দারপুর জামে মসজিদে ইমামতি করছেন। বলতে গেলে এই মসজিদে একটানা থাকার সুবাদে তাঁর জীবনে ৫১ তম বর্ষে পদার্পণ করল খুশির ইদ । এবার বর্তমানে তাঁর বয়স হয়েছে ৭৩ বছর । ২২ বছর বয়সে ইমাম হিসেবে এই মসজিদে যোগদান করেন । ইমাম সাজেদুর রহমানের জীবনে টানা ৫১ বছর ধরে ইমামমতি এক নজিরবিহীন ঘটনা ও বিরল ঘটনা । এদিন তাঁর অনন্য রেকর্ডের খবর জানতে পেরে নতুন গতির পক্ষ থেকে মোঃ নাওয়াজ শরিফ সাক্ষাৎ করেন ও পুষ্পস্তবক দিয়ে ইমাম সাহেব কে শুভেচ্ছা জানান । উপস্থিত ছিলেন মোয়াজ্জিন রহমত আলি, হায়দারপুর মুসলিম সমাজের সর্দার সারাফাত আলী, গৌড় দর্পণ এর সম্পাদক নাজির হোসেন প্রমুখ। সর্দার সারাফাত আলি বলেন, বিভেদ নয়, বিদ্বেষ নয় । সকলের সঙ্গে সকলের মেলবন্ধন সুদৃঢ় হোক । ইদ উৎসবে সকলের জীবন খুশিতে ভরে উঠুক ও আগামী কালের ইদের শুভেচ্ছা জানান । ইমাম সাজেদুর রহমানের দীর্ঘায়ু কামনা করেন ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৫১ বছর ধরে একই মসজিদে ইমামতি করছেন হাফিজ মৌলানা সাজেদুর রহমান ,ইদের প্রাক মুহূর্তে সকলকে দিলেন শুভেচ্ছা বার্তা

আপডেট : ৫ জুন ২০১৯, বুধবার