আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ: গতকাল মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত দিয়ারপারা গ্রামে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। গ্রামের এক ইট ভাটার পাশে একটি পুকুরে ৫ টি শিশু জলে ডুবে মৃত্যু। পুকুরের পাশে সবাই খেলা করছিলো হঠাত একটি শিশু পুকুরে পড়ে যায় তাকে উদ্ধার করতে বাকি ৪ টি শিশু নেমে পড়ে, অবশেষে ৫ জন শিশুর মৃত্যু হয়।
বৃষ্টির সময় ছিল তাই গ্রামবাসীরা সঠিক সময় জানতে পারেনি, পরবর্তিতে গ্রামবাসী জানতে পারে এবং মৃতদেহ উদ্ধার করে। শিশু গুলোর নাম হলো – (১) সাকিল সেখ বয়স আট বছর। (২) মিন্টু সেখ বয়স আট বছর। (৩) অন্জল সেখ বয়স আট বছর। (৪) ইব্রাহিম সেখ বয়স ছয় বছর। (৫) ইউনুস সেখ বয়স আট বছর।
নতুন গতি 




























