২৯ মে ২০২৬, শুক্রবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৯ মে ২০২৬, শুক্রবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বীরভূমের লোকপুরে ৩০ লিটার অবৈধ চোলাই মদ ও মোটরসাইকেল সহ ধৃত-১

খান আরশাদ, বীরভূম:

বীরভূমের লোকপুর,খয়রাশোল, কাঁকরতলা, রাজনগর প্রভৃতি থানা এলাকা দিয়ে ঝাড়খণ্ডের মুড়াবেড়িয়া সহ বিভিন্ন এলাকা থেকে চোলাই মদ পাচারের খবর আগেভাগেই ছিল। সম্প্রতি দুর্গা পুজো উদ্যোক্তাদের মধ্যেও মদের সম্বন্ধে ওয়াকিবহাল করা হয় এবং এলাকায় অশান্তি,বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি যেন না হয় তা সকলের দায়িত্ব এবং এর জন্য সকলকে সতর্ক থাকতেও বলা হয় পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার লোকপুর থানার OC পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পান যে ঝাড়খন্ড দিক থেকে মোটরসাইকেলের মধ্যে বস্তা ভর্তি অবৈধ চোলাই মদ পাচারের উদ্দেশ্যে লোকপুরের পথে ঢুকছে । স্থানীয় থানার বারাবন জঙ্গল মোড়ে ASI আনোয়ার ফারুক খান অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে নাকা চেকিং চলাকালীন দুপুর বেলা ঝাড়খণ্ড দিক দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলের পেছনে বস্তায় বাঁধা কিছু নিয়ে পার হওয়ার সময় পুলিশ আটক করে তল্লাশি অভিযান চালিয়ে ৩০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করে। অবৈধ চোলাই মদ ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করে এবং এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ধৃতের নাম ভজন বাউরী বাড়ি স্থানীয় থানার ডেমুরিয়া গ্রামে । পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রাম থেকে চোলাই মদ কিনে স্থানীয় এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল ধৃত ঐ ব্যক্তি।লোকপুর থানার পক্ষ থেকে ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।

ঈদের দিন যাদবপুরে ‘সাভারকর জয়ন্তী’ পালন করতে চলেছে এবিভিপি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমের লোকপুরে ৩০ লিটার অবৈধ চোলাই মদ ও মোটরসাইকেল সহ ধৃত-১

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার