৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বারো বছর পূর্তি কেন্দ্রীয় সরকারের, বহু প্রোগ্রাম নিল রাজ্য বিজেপি

আনজুম মুনির, কলকাতা: মোদি সরকারের ১২ বছর পূর্তি। সারা দেশের পাশাপাশি বাংলাজুড়েও একাধিক কর্মসূচি নিল বিজেপি। ৫ জুন থেকে ২১ জুন কর্মসূচি। বাংলায় এখন দল ক্ষমতায়, আর তাই মোদি সরকারের ১২ বছর পূর্তিও হতে চলেছে ধুমধাম করেই। আর এনডিএ সরকারের ১২ বছরে জনগণ ও বিজেপির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে রাজ্যে বিশেষ জনসংযোগ কর্মসূচিতে দলের সাংসদ ও বিধায়কদের ময়দানে নামাচ্ছে গেরুয়া শিবির। আর এই বিশেষ জনসংযোগ কর্মসূচির কো-অর্ডিনেশনের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন সাংসদ তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে। দলের তরফে বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে সার্কুলার।

কী বলা হয়েছে সার্কুলারে?

সার্কুলারে লেখা হয়েছে “বিশ্বাসের, উন্নয়নের ও জনকল্যাণের বারো বছর। বিশেষ জনসংযোগ কর্মসূচিতে নির্দেশ দেওয়া হয়েছে: ১) প্রত্যেক সাংসদকে তাঁদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভায় ১ দিন প্রবাস করতে হবে। ২) প্রত্যেক বিধায়ককে প্রতিটি মণ্ডলে ১ দিন করে প্রবাস করতে হবে। ৩) প্রতি জেলায় ৫০০ গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়ে গাড়ির কনভয় এড়ানো, কারপুলিং গ্রহণ, গণপরিবহণ ব্যবহার এবং স্বদেশি-স্থানীয়ভাবে নির্মিত পণ্যের ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এছাড়া, বিশেষ জনসংযোগ অভিযান ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে। যে অভিযান পরিচালনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ-বিধায়ক, রাজ্যের মন্ত্রী, জাতীয় পদাধিকারী ও প্রদেশ পদাধিকারীরা।

বিখ্যাত গায়ক আদনান সামি ভারতীয় না পাকিস্তানী সংসয় কাটছে না

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বারো বছর পূর্তি কেন্দ্রীয় সরকারের, বহু প্রোগ্রাম নিল রাজ্য বিজেপি

আপডেট : ৩১ মে ২০২৬, রবিবার