২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাওয়ায় দুলছে লেকটাউনে মেসির মূর্তি, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রীতিমতো হাওয়ায় কাঁপছে মেসির মূর্তি। যেকোনো মুহূর্তে দুর্ঘনা ঘটতে পারে বলেই লেকটাউনবাসী মনে করছেন। আর এর জেরে লেকটাউনের ব্যস্ততম মোড়ে যেকোনও সময় ঘটে যেতে পারে অঘটন। এখন প্রশ্ন তাহলে কি সেই মূর্তিও ফাঁপা?

লেকটাউন এমনই ব্য়স্ততম মোড়। প্রতিদিন এখান দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। সেখানেই এমন ঘটনা। জানা যাচ্ছে, সোমবার সকালে সেখানে PWD-র কয়েকজন আধিকারিক আসেন। তাঁরা এসে জায়গা পরীক্ষা করেন। মেসির মূর্তির স্বাস্থ্যের অবস্থা ভাল নেই। জোরে হাওয়া দিলেই দুলছে, ঝড় হলে যেকোনও সময় মুখ থুবড়ে পড়ে যেতে পারে মূর্তি।

যেহেতু মূর্তিটি ফাইবার দিয়ে তৈরি, তাই অভিযোগ বড় অংশ ফাঁপা রয়েছে। এমনকী যে নির্মাণের উপর মূর্তিটি দাঁড়িয়ে, সেটিও সঠিক পর্যায়ে তৈরি হয়নি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে ‘শ্রীভূমি স্পোর্টিং ক্লাব’ লিওনেল মেসির ৭০ ফুট উঁচু মূর্তি তৈরি করে। তবে এটি তৈরিতে কত খরচ হয়েছিল, তার কোনও অঙ্কের হিসাব ক্লাবের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে জানানো হয়নি।

নবান্নের ১৪ তলায় বসেই রত্না দেবনাথ লিখলেন “সততার অনেক দাম”

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হাওয়ায় দুলছে লেকটাউনে মেসির মূর্তি, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে

আপডেট : ২৬ মে ২০২৬, মঙ্গলবার