২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবান্নের ১৪ তলায় বসেই রত্না দেবনাথ লিখলেন “সততার অনেক দাম”

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চোখের জল মুছতে মুছতে তিলোত্তমার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রবিবার ফেসবুকে লিখলেন, “আজ আমরা দুজনেই সর্বহারা। আমি আমার কন্যাকে হারিয়ে আর মমতা তার সাম্রাজ্য হারিয়ে।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্নের চোদ্দ তলায় বৈঠক ছিল বিজেপির ২৬ জন বিধায়ককে নিয়ে। তাঁদের মধ্যে ছিলেন রত্না দেবীও। এই চোদ্দ তলায় একসময় বসতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধায়ক হয়ে সেই নবান্নের চোদ্দতলায় বসেই রত্না লিখলেন নিজের যাত্রার কথা। তাঁর কথায়, “আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায়। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী….তাঁর সঙ্গে বৈঠকে।”

এখানেই শেষ নয়, তীব্র খোঁচা মেরে তিনি লেখেন, “আজ আমি এবং মমতা দু’জনই সর্বহারা।” তিনি তাঁর একমাত্র মেয়েছে হারিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা ‘গদি’ হারিয়েছেন। ফলে দুজনই যে হারিয়েছেন সবকিছু সেইটাই ছত্রেছত্রে উল্লেখ করেছেন। এখানে উল্লেখ্য, ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার নতুন করে ফের খুলেছে আরজি কর কাণ্ডের ফাইল। সন্দীপ ঘোষ, অভীক দের মতো অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এমনকী, আরেকটি মামলায় তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ।

আমতায় যৌথ পরিবেশ মঞ্চ ও ডট ফাউন্ডেশনের তৎপরতায় কলঘরের জলনালা থেকে কেউটের বাচ্চা উদ্ধার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নবান্নের ১৪ তলায় বসেই রত্না দেবনাথ লিখলেন “সততার অনেক দাম”

আপডেট : ২৬ মে ২০২৬, মঙ্গলবার