নুরউদ্দিন:রায়দিঘী, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দু নম্বর এবং এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে এবং নন্দকুমার পুর সবুজ সংঘে।উপস্থিত ছিলেন সাংসদ বাপি হালদার,ছিলেন কৃষ্ণচন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি,উপস্থিত ছিলেন সবুজ সংঘের প্রতিষ্ঠাতা অংশুমান দাস,সদস্য অরুনাভ দাস, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মজিবর রহমান সহ অন্যান্যরা।এদিন সাংসদ বাপি
বক্তব্য রাখতে গিয়ে ম্যানগ্রোভ ধ্বংসের দোষীদের কঠোর শাস্তির নিদান দেন। বেশি বেশি করে ম্যানগ্রোভ রোপনের কথা ও বলেন,
উল্লেখ্য সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতে আজ থেকে ৫০ বছর আগে ছোট্ট একটি কুঁড়েঘরে সবুজ সংঘের শুভ সূচনা হয়, সেই সবুজ সংঘ এখন কাজের ভিত্তিতে শুধু ভারত বর্ষ নয় ভারতবর্ষের বাইরে নিজেদের প্রতিষ্ঠা করেছে। বিশেষ করে সবুজ সংঘের মানুষের পাশে দাঁড়ানো, ম্যানগ্রোভ লাগানো, নদী বাঁধ রক্ষা করা, এলাকার মহিলা থেকে পুরুষদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প মানুষকে উদ্বুদ্ধ করেছে, সব থেকে চোখে পড়েছে অরণ্য নামক প্রকল্প, যে প্রকল্পই সুন্দরবনের বিভিন্ন প্রান্তের নদীর চর নদী বাঁধ সহ একাধিক জায়গায় স্টেট ব্যাংক সহ বিভিন্ন সহযোগী সংস্থার সাহায্য নিয়ে গাছ লাগিয়েছে। আর সেই সবুজ সঙ্গে ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে মথুরাপুরের সাংসদ ভূমিপুত্র বাপি হালদার জাতীয় পতাকা উত্তোলন,সাদা পায়রা ওড়ানো বিভিন্ন মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।এবং সবুজ সংঘের ভুয়সী প্রশংসা করেন।
মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন গাছ আমাদের রক্ষা করতে হবে, যারা ম্যানগ্রোভ ধ্বংস করছে তাদের আইনত ভাবে কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই।
নতুন গতি 




























