২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রেমে বিচ্ছেদ, মোবাইল ক্যামেরা অন করে সকলকে জানিয়ে আত্মহত্যা যুবকের

শুভ চক্রবর্তী, ঘাটাল: প্রেমিকার সঙ্গে কোনো কারণে বিচ্ছেদের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের। নিজের মোবাইল ক্যামেরা অন করে, আত্মহত্যার কারণ জানিয়ে, ক্যামেরা অন অবস্থাতেই সিলিং ফ্যান থেকে আত্মহত্যা করে যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রত্নেশ্বর বাটি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম অমর পাল (২৩)। রত্নেশ্বরবাটি এলাকার বাসিন্দা সে। রুপোর গহনার কাজ করতো সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক, দু’বছর ধরে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। সম্প্রতি কোন কারনে বিচ্ছেদ হয়েছে। তারপর থেকেই মনমরা হয়ে অবসাদে ছিল। এরপরে শনিবারের পরিবারের লোকেদের সঙ্গে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়ার পর ঘুমাতে গিয়েছিল। নিজের রুমেই মোবাইলে ক্যামেরা অন করে আত্মহত্যার কারণ সম্বন্ধে বিস্তৃতভাবে জানায় সে।

ভিডিও রেকর্ড সে জানিয়েছে-” আমি দুঃখিত, বন্ধুবান্ধব বাবা-মা সবার কাছে ক্ষমা চাইছি। আমি যার জন্য আত্মহত্যা করছি তাকে কেউ ছাড়বে না তোমরা। বিশেষ করে তার মেসোদের ছাড়বেনা। আমি অনেক কষ্টে এই কাজটা করতে বাধ্য হচ্ছি। আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা জানি ভুল হচ্ছে। তবু বাধ্য হয়ে করছি।”

মোবাইলে ভিডিও ক্যামেরা অন করে এই বার্তা দেওয়ার পর মোবাইলের সামনেই সিলিং ফ্যান থেকে গলায় গামছা দিয়ে ঝুলে পড়েছে। পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়েছে মোবাইলে। শনিবার রাতের এই ঘটনার কথা ঘুনাক্ষরেও করে পরিবারের লোকেরা বুঝতে পারেনি। রবিবার সকালে তাকে ঘুম থেকে তুলতে গিয়ে পুরো ঘটনা বুঝতে পারে পরিবারের লোকজন।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই যুবকের মোবাইল থেকে যুবতীর সঙ্গে বিভিন্ন ছবি উদ্ধার হয়েছে।

কোর্টপাড়ায় শোকের ছায়া! না ফেরার দেশে বর্ষীয়ান আইনজীবী ফিরোজ এডুলজি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রেমে বিচ্ছেদ, মোবাইল ক্যামেরা অন করে সকলকে জানিয়ে আত্মহত্যা যুবকের

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার