২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

রাজনগর নজরুল মঞ্চে পালিত হল বিশ্ব হস্তি দিবস, উপস্থিত DFO, অ্যাডিশনাল SP ও DSP ক্রাইম

নিজস্ব সংবাদদাতা : আজ বিশ্ব হস্তি দিবস । হাতিকে জাতীয় হেরিটেজ প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। হাতিদের রক্ষা করার জন্য এবং জনসাধারণের মধ্যে হাতি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ১২ ই আগস্ট রাজনগর বনদপ্তরের পক্ষ থেকে বিশ্ব হস্তি দিবস পালন করা হল। মাঝে মধ্যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের জঙ্গল থেকে বুনো হাতির দল রাজনগরের বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে।

বনদপ্তর, পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের তৎপরতায় সেইসব সেই হাতির দল গুলিকে তাদের গতিবিধি লক্ষ্য করে পুনরায় পার্শ্ববর্তী রাজ্যের জঙ্গলগুলিতে তাড়িয়ে দেওয়া হয়। হাতির দল লোকালয়ের কাছাকাছি চলে আসায় অনেক সময় সাধারণ মানুষেরা অতি উৎসুক হয়ে হাতিগুলোকে বিভিন্নভাবে বিরক্ত করে থাকেন। ফলে হাতিদের মধ্যেও একটা মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। এরফলে হাতি যাতে আক্রমণাত্মক হয়ে মানুষের কোন ক্ষতি না করে, সাধারণ মানুষকে সেই বিষয়ে সচেতন করা হয়। হাতিদেরকে কোনোভাবেই বিরক্ত না করে তাদেরকে রক্ষা করা এবং তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজনগরের নজরুল মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হল। উপস্থিত ব্যক্তিরা হাতি বিষয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন। উপস্থিত ছিলেন DFO দেবাশীষ মহিমা প্রসাদ প্রধান, অ্যাডিশনাল SP বোলপুর সুরজিৎ কুমার দে, DSP ক্রাইম মোঃ ফিরোজ হোসেন, SDO (সদর) অনিন্দ্য সরকার, ADFO শ্রীকান্ত ঘোষ, BDO শুভদীপ পালিত, রেঞ্জার কুদরতে খোদা, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধক্ষ্য সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, চন্দ্রপুর থানার ওসি অভিষেক হালদার সহ বহু বিশিষ্টজনেরা। এদিন রাজনগর রেঞ্জের কিছু কর্মীকে তাদের অসাধারণ কৃতিত্বের জন্য বনদপ্তরের তরফে পুরস্কৃত করা হয়। পাশাপাশি রাজনগর রেঞ্জের রেঞ্জার কুদরতে খোদাকেও সম্মাননা জ্ঞাপন করা হয়।

( খান আরশাদ, বীরভূম)

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগর নজরুল মঞ্চে পালিত হল বিশ্ব হস্তি দিবস, উপস্থিত DFO, অ্যাডিশনাল SP ও DSP ক্রাইম

আপডেট : ১২ অগাস্ট ২০২৩, শনিবার