২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রিল বানানোর নেশায় এ কী ভয়ঙ্কর ঝুঁকি

দেবজিৎ মুখার্জি: রিলের নেশায় ভয়ংকর দুর্ঘটনা, মৃত্যু লেগেই রয়েছে। তবু হুঁশ নেই একশ্রেণির মানুষের। এবার লখনউতে ব্যস্ত রাস্তায় হাত ছেড়ে পদ্মাসনে স্কুটার চালাতে দেখা গেল এক ব্যক্তিকে। ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, “কবে সচেতন হবে মানুষ?” অনেকেই পুলিশ বিভাগকে করলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারির খবর নেই।

নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি লখনউর গোমতি নগর এলাকার। রাতে এক ব্যস্ত রাস্তায় হলুদ রঙের স্কুটারে দেখা যায় মধ্য বয়সি এক ব্যক্তিকে। চোখে চশমা-হলুদ টিশার্ট পরা ওই ব্যক্তিকে পদ্মাসনে স্কুটারের সিটে বসে থাকতে দেখা গিয়েছে। হ্যান্ডেল থেকে হাতও ছেড়ে দেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে এই স্টান্ট চলে। পথচলতি অন্য লোকেরা বারণ করলেও কারও কথায় কান দেননি ওই ব্যক্তি। ভাইরাল ভিডিওতে যে স্কুটারটি দেখা গিয়েছে, সেটিতে কোনও নম্বর প্লেটও ছিল না।

নেটিজেনরা বলছেন, ওই ব্যক্তি কেবল নিজের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলেননি, এর ফলে অন্যরাও বড়সড় বিপদের মধ্যে পড়তে পারতেন। অনেকেই লখনউ পুলিশ এবং ট্রাফিক পুলিশকে ট্যাগ করে ভিডিওটি শেয়ার করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একজন লিখেছেন, “নম্বরহীন স্কুটার, কোনও সুরক্ষা সরঞ্জাম নেই এবং সাধারণ জ্ঞানের চরম অভাব।”

সর্বাধিক পাঠিত

জনকল্যাণমূলক প্রকল্পের শতভাগ বাস্তবায়নে বীরভূমের খয়রাশোলে মেগা পর্যালোচনা বৈঠকে বিধায়ক সহ আধিকারিকেরা –

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রিল বানানোর নেশায় এ কী ভয়ঙ্কর ঝুঁকি

আপডেট : ২০ মে ২০২৬, বুধবার