২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩

উপ-নির্ব্বাচনে জয়ে তৃণমূলের বিজয় মিছিল রাজনগরে

  • নতুন গতি
  • আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার
  • 11

খান আরশাদ, নতুন গতি, বীরভূম: বৃহস্পতিবার খড়গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হল। বিজেপির আশা-আকাঙ্ক্ষা চুরমার করে দিয়ে তিনটিতেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। এই জয়ের ফলে স্বভাবতই রাজ্যের প্রতিটি জায়গায় তৃণমূল কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়লো। বিভিন্ন জায়গায় বের করা হলো বিজয় মিছিল । জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরেও তৃণমূল কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করলো। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকা পাঁচটি অঞ্চলের কর্মী-সমর্থকরা এই বিজয় মিছিলে অংশ নেন। আবির খেলায় মেতে ওঠেন কর্মী- সমর্থকরা। মিষ্টিমুখ করানো হয় আশেপাশের সকল মানুষকে। উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধু, রানা প্রতাপ রায়, প্রাণতোষ ওঝা, মহঃ শরীফ, সজল গঁরাই, শোভন আচার্য্য, সেখ মানিক, পরিমল সাহা সহ অন্যান্য তৃনমূল নেতৃত্ব।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

উপ-নির্ব্বাচনে জয়ে তৃণমূলের বিজয় মিছিল রাজনগরে

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার