২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মাদক-পাচার সন্দেহে রাজ্যে গ্রেফতার নাগাল্যান্ডের দুই মহিলা

নিজস্ব প্রতিবেদক:- মাদক-পাচার সন্দেহে রাজ্যে গ্রেফতার নাগাল্যান্ডের দুই মহিলা। ওই দুই মহিলার সঙ্গে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ দল (এসটিএফ)। মুর্শিদাবাদ থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর ইয়াবা ট্যাবলেট।পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দুই মহিলা নাগাল্যান্ডের দিমাপুরের বাসিন্দা। অন্য ধৃত ব্যক্তি অবশ্য মুর্শিদাবাদে থাকেন। তাঁদের গ্রেফতার করা হয়েছে বহরমপুরের খাগড়াঘাট স্টেশনের কাছ থেকে। ধৃতদের থেকে উদ্ধার হওয়া ২০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে এসটিএফ।ধৃত দুই মহিলা পুলিশকে জানিয়েছেন, ট্যাবলেট দিতেই নাগাল্যান্ড থেকে মুর্শিদাবাদে এসেছেন তাঁরা। বহরমপুরের এক ব্যক্তির হাতে ওই ট্যাবলেট তুলে দেওয়ার কথা ছিল তাঁদের। পুলিশের বক্তব্য, তিন জনকে গ্রেফতার করে বহরমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই দুই মহিলা কাকে ট্যাবলেট দিতে এসেছিলেন, তা খতিয়ে দেখা।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাদক-পাচার সন্দেহে রাজ্যে গ্রেফতার নাগাল্যান্ডের দুই মহিলা

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার