২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

লোকপুর থানার নওপাড়ায় কয়লা কাণ্ডের ঘটনায় ফের ২ জনকে গ্রেফতার

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূমের লোকপুর থানার নওপাড়া গ্রামে বেআইনি মজুত কয়লা কাণ্ডের ঘটনায় সোমবার রাত্রে অভিযান চালিয়ে সেখ রহমত ও সঞ্জীব খাঁ নামে দুজনকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ। তাঁদের বিরূদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবারের পর সোমবার ফের নওপাড়াতে বিশাল পুলিশবাহিনী নিয়ে অবৈধভাবে মজুদ রাখা কাঁচা কয়লা বাজেয়াপ্ত করল বীরভূম জেলা পুলিশ।এদিন ২২ ডাম্পার ও ১৪ ট্রাক্টর আনুমানিক ৫৫০ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে ।

এদিন এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর সুরজিত কুমার দে। তাঁর সাথে ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার, ডিএসপি ডিএণ্ডটি, ডিএসপি ক্রাইম, চন্দ্রপুর সিআই, লোকপুর, কাঁকরতলা, দুবরাজপুর ও খয়রাশোল থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী।

মঙ্গলবার দিন ধৃত দুইজনকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানান সরকার পক্ষের আইনজীবী রাম শান্তনু নায়ক।

পিতা খুনে আসামি পুত্র কে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিল ডায়মন্ডহারবার আদালত 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লোকপুর থানার নওপাড়ায় কয়লা কাণ্ডের ঘটনায় ফের ২ জনকে গ্রেফতার

আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার