নুরউদ্দিন, রায়দিঘী: দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি বিধানসভার কুমড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কুমড়া পাড়া চিকের মোড় সাড়ম্বরে উদ্বোধন হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। মথরাপুর দু’নম্বর ব্লকের কুমড়াপাড়া অঞ্চলের সভাপতি জ্ঞান রঞ্জন মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টা, উদ্যোগ ও নেতৃত্বে এবং এলাকার পঞ্চায়েত সদস্যর প্রতিনিধি বাপ্পা হালদার সহ কুমড়াপাড়া অঞ্চল কমিটির সকল সদস্য যেমন দিবাকর বৈদ্য পরমেশ্বর মন্ডল ও পরমেশ্বর বৈদ্য সহ কাশীনাথ গায়েন ও গোপাল হালদার সহ প্রায়ই তৃণমূলের ২০০ কর্মী উপস্থিতিতে ও গ্রামবাসীদের সহযোগিতা সমর্থনে এই মহৎ কাজ সম্পূর্ণ হল, মূলত পশ্চিম কুমড়া পাড়া চিকের মোড় থেকে কুমড়া পাড়াগ্রাম পঞ্চায়েত প্রায় ৩ কিলোমিটার দূরে, তাই স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগ শোনানোর অসুবিধা সম্মুখীন হতে হয়, তারপর গ্রামবাসীদের সুবিধার্থে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের কর্মীদের নিয়ে বৈঠক করলেন জ্ঞান রঞ্জন মজুমদার, বৈঠকে আলোচনা হল অতি শীঘ্রই স্থানীয় গ্রামবাসীদের সুবিধার্থে তৃণমূল পার্টি অফিস উদ্বোধন করার উদ্যোগ নিতে হবে, তারপর বুধবার দিন মথরাপুর দু’নম্বর ব্লকের কুমড়াপাড়ার অঞ্চল সভাপতি জ্ঞান রঞ্জন মজুমদার সহ তৃণমূলের নেতৃত্বরা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং ফিতে কেটে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন করলেন পশ্চিম কুমড়া পাড়া চিকের মোড়ে।
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




















