সজল দাশগুপ্ত:আজ মহালয়া। পিতৃপক্ষের সমাপন, দেবী পক্ষের সূচনা। অমাবস্যার অন্ধকার পেরিয়ে আলোকজ্জ্বল দেবীপক্ষকে আগমনের শুভ দিন।মহালগ্ন নিয়ে আসে ‘মহালয়া’। তর্পণের সমাপ্ত হওয়ার পড়ে আজকের দিনে সূর্যপ্রণাম করে দেবীকে আহ্বান করে বলা হয়— শোক, তাপ, দুঃখ, অমঙ্গল, অন্ধকার কাটিয়ে আলোকে উত্তরণের এগিয়ে নিয়ে চলো দেবী। তর্পনের মধ্যে দিয়েই শুরু হয় উৎসবের সূচনা। প্রত্যেক বছরই আজকের দিনে বিভিন্ন নদীর ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে। এই বছরও তার ব্যাতিক্রম হয়নি।এদিন শিলিগুড়ির মহানন্দা ঘটে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় জল ও তিল অর্পন করেন অনেকেই। সকাল থেকে শিলিগুড়ি শহরের নদীর ঘাটে গুলিতে কড়া পুলিশি নিরাপত্তা ছিল ,শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে। মহানন্দার ঘাট এলাকায় ছিল পুলিশ কড়া নজরজারি ছিল।এদিন সকাল থেকে শিলিগুড়ির মহানন্দা নদীর ঘাটে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে সর্বসাধারণের জন্য চা,বিস্কুট, কোথায় আবার খিচুড়ির ব্যাবস্থা করা হয়। এই অভিনব উদ্যোগে খুশি সকলেই।
১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 



























