নিজস্ব সংবাদদাতা : রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিতের নির্দেশে ASI রনজিত চক্রবর্তী ও ASI স্বপন মাল রাজনগর থানার অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আজ একটি শোভাযাত্রা করলেন।
রাজনগর থানা থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে এবং পথ চলতি বাইক আরোহী, যারা হেলমেট ব্যবহার করেনি
, তাদেরকে হেলমেট পরার বিষয়ে সচেতন করা হলো
এবং পরবর্তীতে ট্রাফিক আইন অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে ওইসব বাইক আরোহীকে সতর্ক করা হলো।
নতুন গতি 



















