২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

এবার তৃণমূলের হয়ে স‍্যোশ‍্যাল মিডিয়ায় প্রচার করলেই মিলবে টাকা, মিলছে ফর্ম

নতুন গতি নিউজ ডেস্ক:এবার তৃণমূলের হয়ে স‍্যোশ‍্যাল মিডিয়ায় প্রচার চালালেই মিলবে টাকা। এই মর্মে তৃণমূল যুব কংগ্রেস দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার চালায়। গ্রুপ দুটি হল AITCSSMC-ENGLISHBAZAR 51 ও AITCSSMC ইংলিশবাজার। গতকাল সকালে দুটি গ্রুপেই পোস্ট করা হয়, “লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে। এখন তৃণমূল কংগ্রেসের সব ডিজিটাল সৈনিকদের আরও মজবুত হতে হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতেই হবে। তার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৫০ জন করে সাইবার সৈনিক প্রয়োজন। এই সৈনিকদের পারিশ্রমিকও দেওয়া হবে।” এই আবেদনের সঙ্গে একটি ফর্ম পোস্ট করা হয়। ইচ্ছুক সৈনিকদের যোগাযোগ করার জন্য একটি মোবাইল ফোন নম্বরও দেওয়া হয়। পোস্টটি হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে।

BJP-র পক্ষ থেকে এনিয়ে প্রশ্ন তোলা হলেও তৃণমূল যুব কংগ্রেসের মালদা জেলা সভাপতি অম্লান ভাদুড়ি বলেন, “যে গ্রুপ থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি দলের অনুমোদিত নয়। আমার মনে হয়, তৃণমূলের কিছু সমর্থক এই কাজ করেছে। সম্ভবত তারা নির্বাচনী আইন সম্পর্কে ততটা অবগত নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমরা খোঁজ নিয়ে তাদের সঙ্গে কথা বলব। এই পোস্ট সম্পর্কে দল কিছুই জানে না। দলের আলাদা দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেখান থেকেই দলীয় কাজকর্ম কিংবা প্রচার হয়ে থাকে।”

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার তৃণমূলের হয়ে স‍্যোশ‍্যাল মিডিয়ায় প্রচার করলেই মিলবে টাকা, মিলছে ফর্ম

আপডেট : ১২ মার্চ ২০১৯, মঙ্গলবার