২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩

লোকপুর থানার নওপাড়ায় কয়লা কাণ্ডের ঘটনায় ফের ৩ ব্যাক্তি ধৃত

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম জেলার লোকপুর থানার নওপাড়া গ্রামে অবৈধ ভাবে মজুত কয়লা কাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাত্রে বিশেষ অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে। সেই অভিযানে পুলিশের জালে ধরা পড়ে সেখ এনামুল, সেখ মুকুল ও সেখ নূর আলাম নামে তিনজন ব্যাক্তি, তাদের কে গ্রেপ্তার করে নিয়ে আসেন লোকপুর থানার পুলিশ।

উল্লেখ্য গত শুক্রবার ঘটা কয়লা কান্ডের জেরে এপর্যন্ত তিন দফায় নওপাড়া থেকে মোট ১৩ জনকে আটক করেছে লোকপুর থানার পুলিশ। ধৃতদের বিরূদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।বুধবার ধৃত উক্ত তিনজনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। লোকপুর থানার তদন্তকারী অফিসার ধৃতদের ৭ দিনের পুলিশী হেফাজত চাইলে দুবরাজপুর আদালতের বিচারক ৫ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।

ইথানল উৎপাদনের জ্বালায় বাজারে চিনির দাম অগ্নিমূল্য 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লোকপুর থানার নওপাড়ায় কয়লা কাণ্ডের ঘটনায় ফের ৩ ব্যাক্তি ধৃত

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২২, বুধবার