নিজস্ব প্রতিবেদক:-শিলিগুড়ির আশ্রমপাড়াস্থিত নার্সিং হোমের বাকি অবৈধ অংশ ভেঙ্গে দিল পুরসভা গতকাল রাতে ।পুরসভার বক্তব্য , নার্সিং হোমের বেশ কিছু অংশে বেআইনিভাবে নির্মিত হয়েছিল । শেষে হাইকোর্টের নির্দেশে তাদেরকে অবৈধ নির্মাণ ভাঙতে হয়েছে । শিলিগুড়ি আশ্রমপাড়ার পাকুড়তলা মোড় লাগোয়া সেই নার্সিংহোমে অবৈধভাবে ঘর ও টিনের শেড তৈরি করা হয়েছিল বলে অভিযোগ । এই নির্মানের জন্য পুরসভা থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বা প্ল্যান পাশ করানো হয়নি ।বহুদিন থেকে শিলিগুড়ি পুরসভা বিষয়টি খতিয়ে দেখা শুরু করে । নার্সিংহোম কর্তৃপক্ষকে নোটিশও দেওয়া হয় ।পরে বিষয়টি চলে যায় হাইকোর্টে । শেষমেষ হাইকোর্ট পুরসভাকে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় । সেই অনুযায়ী বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে নার্সিংহোমে হাজির হন পুরসভার কর্মীরা । এরপর নার্সিং হোমের কিছু অংশ ভেঙে দেয় ।এর পরে আজ সকালেও পুরসভার কর্মীরা এসে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙতে শুরু করে দেয়।আজ সকালেও তারা রোগীদের অন্যত্র সরিয়ে দেয়।
২৬ জুলাই ২০২৬, রবিবার, ১০ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
শিলিগুড়ির আশ্রমপাড়াস্থিত নার্সিং হোমের বাকি অবৈধ অংশ ভেঙ্গে দিল পুরসভা
-
নতুন গতি - আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























