১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

আইপিএল ধাঁচে RPL ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব রাজনগরে

খান আরশাদ, বীরভূম:

IPL ধাঁচে RPL রাজনগর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্তপর্ব রবিবার অনুষ্ঠিত হল রাজনগরে।
রাজনগর ইয়ং স্টার এর পরিচালনায় রাজনগরের ডাকবাংলো মাঠে তিন দিনব্যাপী এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে মোট 12 টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বের খেলার সূচনা করেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন হয় রাণীগ্রাম সুপার কিংস এবং রানার্স হয় সেভেন কিংস ইদগাছা । উদ্যোক্তাদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন টিমকে ট্রফি সহ নগদ 25 হাজার টাকা এবং রানার্স টিমকে ট্রফি সহ নগদ 20 হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়। এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় সেরা খেলোয়ারদের। পাশাপাশি এই টুর্নামেন্ট আয়োজনে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরও সংবর্ধনা দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।
চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু , রাজনগর থানার SI অরিন্দম দেবনাথ, সমাজসেবী রানা প্রতাপ রায়, সেখ আকাশ, সমাজসেবী নিশীথ গড়াই সহ পঞ্চয়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, সমাজসেবী মহম্মদ শরীফ, পঞ্চায়েত উপ-প্রধান সেখ সেলিম , প্রাক্তন উপ-প্রধান গাফফার খান, সমাজসেবী সেখ নাজু, সেখ কাবুল, সুখেন গড়াই, বিশিষ্ট খেলোয়াড় আবু বক্কর সহ রাজনগর ইয়ংস্টার টিমের সমস্ত সদস্যগণ সহ বহু বিশিষ্ট জনেরা।
রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু বলেন আইপিএলের ধাঁচে রাজনগর ইয়ংস্টার টিম যেভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসাযোগ্য। গ্রামগঞ্জেও যে ক্রিকেট জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে রাজনগরের ডাকবাংলোয় ক্রিকেটপ্রেমীদের উপস্থিতি তা প্রমাণ করছে। সুকুমারবাবু জানান এই টুর্নামেন্টে ক্রিকেটপ্রেমীরা যেভাবে প্রতিদিন খেলা দেখতে আসছেন, এর আগে তিনি অন্য কোথাও এত ক্রিকেট প্রেমীদের সমাগম দেখেননি।
এলাকায় খেলাধুলার মান উন্নত করতে যা কিছু প্রয়োজন তা করতে এবং তিনি ক্রীড়া প্রেমীদের সাথে সব সময় আছেন বলে জানান পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আইপিএল ধাঁচে RPL ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব রাজনগরে

আপডেট : ২০ জানুয়ারী ২০২৫, সোমবার