০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২০ ভাদ্র ১৪৩৩

যাদবপুরের ক্ষোভের আঁচ এবার জলপাইগুড়িতে

দেবজিৎ মুখার্জি, জলপাইগুড়ি: যাদবপুরের ক্ষোভের আঁচ এবার জলপাইগুড়িতে। বিশ্ববিদ্যালয়ের অন্দরে রাজন্যা হালদারের পোশাক ছেড়া, ও তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে পথে নামে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার বেঁধে যায়। দু’পক্ষের মধ্যে হাতাহাতি বাঁধে। জখম হন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন পুলিশ কর্মীরাও।

বুধবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি সদস্যদের হেনস্তার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। রাজন্যা হালদারের পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রাজন্যা। এই ঘটনার প্রতিবাদে জলপাইগুড়িতে পথে নামেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। থানা মোড় থেকে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা ডিবিসি রোডে সিপিএম কার্যালয়ের সামনে মিছিল পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অশান্তির আশঙ্কায় আগেভাগেই উপস্থিত ছিলেন পুলিশ কর্মীরা। আচমকাই পুলিশের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উপর চড়াও হয় বাম কর্মী-সমর্থকরা। হাতাহাতি ও ঢিল ছোঁড়াছুঁড়ির ঘটনায় আহত হয়েছেন একাধিক। জখম পুলিশ কর্মী-সহ দুপক্ষের একাধিক সমর্থক।

সর্বাধিক পাঠিত

পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

যাদবপুরের ক্ষোভের আঁচ এবার জলপাইগুড়িতে

আপডেট : ১৭ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার