২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

সুমো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ মেমারি আল-আমিন মিশনের সামনে

  • নতুন গতি
  • আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • 10

সেখ সামসুদ্দিন : পুলিশের স্টিকার লাগানো চার চাকা সুমো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটে রাত ৯টা ১৫ মিনিট নাগাদ মেমারি মহিলা আল-আমিন মিশনের সামনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সুমো গাড়িটি মেমারি থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বাইকটি গন্তার থেকে মেমারি আসার পথে দুর্ঘটনাটি ঘটে ।গুরুতর জখম দুই বাইক আরোহী। বাইক আরোহীদের উদ্ধার করে মেমারি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান হাসপাতলে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সুমোর সঙ্গে বাইকের ধাক্কা হওয়ার পরে
বাইকটিকে ছেঁচড়াতে ছেঁচড়াতে প্রায় ৫০০ মিটার দূরে নিয়ে যায় চারচাকা গাড়িটি। স্থানীয়রা সেটিকে লক্ষ্য করে তাড়া করে গাড়িটিকে আটক করে। চারচাকা গাড়িট সহ গাড়ির ড্রাইভারকেও আটক করেছে পুলিশ। গাড়িটিতে ২ মহিলা সহ একজন পুরুষ ছিলেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়।

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সুমো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ মেমারি আল-আমিন মিশনের সামনে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার