১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

ময়নাগুড়িতে ছাত্রীর জলে ডুবে মৃত্যু

জলপাইগুড়ি: দশম শ্রেণীর ছাত্রী স্নেহার জলে ডুবে মৃত্যু। এলাকায় শোকের ছায়া। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি সুভাষ নগর এলাকার বাসিন্দা দীপ ঘোষের মেয়ে স্নেহা ঘোষ ময়নাগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

স্নেহা আজ দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ময়নাগুড়ির জর্দা নদীতে ডুবে যায়। এই খবর জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকার বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর স্নেহার দেহ পাওয়া যায়। এর পর তড়ি ঘড়ি তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা স্নেহাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পাওয়ার পর ময়নাগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ময়নাগুড়িতে ছাত্রীর জলে ডুবে মৃত্যু

আপডেট : ১২ মে ২০২২, বৃহস্পতিবার