১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

২০২তম জন্মদিবস উদযাপন করলো সৃষ্টি ফাউন্ডেশন

নিজস্ব সংবাদদাতা , নতুন গতি, মেদিনীপুর : ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ২০২ তম জন্মদিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহরের সৃষ্টি ফাউন্ডেশন এক আলোচনা সভা ও দুঃস্থ গরীব বিধবা মা দের নতুন বস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল রেডক্রস সোসাইটির হলে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের গর্ব জাতীয় শিক্ষক শ্রধ্যেয় বীরেন পাল । উনি প্রথমেই বিদ্যাসাগর মহাশয়ের ছবিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানের সূচনা করেন।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ডাক্তার বিদ্যুৎ ভট্টাচার্য, প্রদ্যুৎ ভট্টাচার্য, পীযূষ ঘোষ, অলোক ঘোষ, দিব্যেন্দু সিংহ মহাপাত্র, মমতা ভট্টাচার্য, কণিকা ভট্টাচার্য, মনীষা শাহু প্রমুখ।

আজকের অনুষ্ঠানে সৃষ্টি ফাউন্ডেশন মেদিনীপুর শহরের ৩৫ জন দুঃস্থ বিধবা মা দের হাতে নতুন শাড়ী তুলে দেন। এছাড়াও ছিল মিষ্টিমুখের ব্যবস্থা। দুঃস্থ মা রা পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুবই খুশি হয়েছেন। জাতীয় শিক্ষক মাননীয় বীরেন পাল সৃষ্টির এই রকম উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। উনি আজকের দিনে বিদ্যাসাগর মহাশয় কতটা প্রাসঙ্গিক সে বিষয় আলোচনা করেন। আগামীদিনে সৃষ্টি ফাউন্ডেশন পুজোর মুখে আরো কিছু দুঃস্থ মা দের নতুন বস্ত্র প্রদান করার অঙ্গীকার করেন। আজকের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সংগঠনের সভাপতি রাকেশ দাস।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

২০২তম জন্মদিবস উদযাপন করলো সৃষ্টি ফাউন্ডেশন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার