নিজস্ব প্রতিনিধি, নতুন গতি,ব্যান্ডেল: ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করল ২ দুষ্কৃতী৷ শনিবার সকালে ওই ঘটনায় আতঙ্কিত ব্যান্ডেলের মানুষ৷ গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম দিলীপ রাম৷ তাঁকে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকালে ব্যান্ডেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দিলীপ রামকে লক্ষ্য করে গুলি চালায় ২ দুষ্কৃতী৷ মাথার পিছনে গুলি করে পেশায় রেলকর্মী দিলীপের৷ ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পরে। গুলি চালিয়েই দুই দুষ্কৃতী চম্পট দেয়।স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে৷ দিলীপ রামকে গুলি চালানোর ঘটনায় অভিযোগ উঠছে এলাকার দুষ্কৃতী হিসেবে পরিচিত লালার ভাই বিজু পাসোয়ানের বিরুদ্ধে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সাতসকালে ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করল ২ দুষ্কৃতী
-
নতুন গতি - আপডেট : ২৯ জুন ২০১৯, শনিবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















