১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩

পুকুরের মাঝে মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ইংরেজবাজার এলাকা জুড়ে

নতুন গতি ওয়েব ডেস্ক : ইংরেজবাজারের ঝলঝলিয়া রেলপুকুর এর মাঝখানে একটি মৃতদেহ ভাসতে দেখা যায় সকাল থেকে। পুলিশে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এলাকার কোঅর্ডিনেটর নরেন্দ্রনাথ তেওয়ারি। এরপর ইংরেজবাজার থানার পুলিশ এলে জল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। জানা যায় মৃত যুবকের নাম দীপক রবি দাস। বয়স ২১, পরিবার সূত্রে জানা যায় রবিবার রাত থেকে নিখোঁজ ছিল এই যুবক, মৃতদেহ পুকুরে ভেসে উঠেছে শুনে খোঁজ করতে আসে তার মা ও বোন। মৃতদেহ দেখার পর তার মা সনাক্ত করেন। দীপকের মা রেলে চাকরি করেন বলে জানা গেছে তবে এই ঘটনা কি ভাবে ঘটল তার পূর্ণ তদন্তের দাবি এলাকাবাসী থেকে শুরু করে পরিবারের তরফে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুকুরের মাঝে মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ইংরেজবাজার এলাকা জুড়ে

আপডেট : ৪ নভেম্বর ২০২০, বুধবার