নূর আহমেদ,মেমারি : ১ ফেব্রুয়ারি বয়স হয়েছিল ৮৫ বছর। মেমারি শহরের বিশিষ্ট স্বর্ণকার প্রয়াত হয়েছেন গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার। বিগত ২২ বছর ধরে তার তৈরি করা স্বর্ণ অলঙ্কারে সেজেছে মেমারি তথা আশে পাশের কোন না রমনী। বৃহস্পতিবার ১ লা ফেব্রুয়ারি সকালে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার উদ্যোগে প্রয়াত বিশিষ্ট স্বর্ণকার সদানন্দ সাহার স্মৃতিতে শোকসভার আয়োজন করা হয় সোনাপট্টি বাজারে। প্রয়াত স্বর্ণকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার সভাপতি বৃন্দাবন পাল, সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল, চন্দন ধারা সহ সমিতির অন্যান্য সদস্যরা। শ্রদ্ধাজ্ঞাপনের পর ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং আজ সোনাপট্টির বাজার বন্ধ রাখা হয়।
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























