নিজস্ব সংবাদদাতা : সদ্য সমাপ্ত হয়েছে বহরমপুর পৌরসভার নির্বাচন। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পৌরসভা দখল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নতুন বোর্ড গঠনের পরই উদার হস্ত সরকার। শুক্রবার বহরমপুর পৌরসভার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। পৌরসভার উদ্যোগে খাগড়া ও গোরাবাজার শ্মশানে বৈদুতিক চুল্লির সংস্কারের পর শবদাহ কেন্দ্রের উদ্বোধন করা হল শুক্রবার। এছাড়াও বহরমপুর পৌরসভার অন্তর্গত চারটি স্বাস্থ্য কেন্দ্রেরও উদ্বোধন করা হল। পাশাপাশি, কোভিড যোদ্ধাদের কে সম্বর্ধনা দেওয়া হয়েছে এদিন। বহরমপুর পৌর স্বাস্থ্য কেন্দ্রের ৩২ জন কোভিড যোদ্ধাদের সম্মাননা জানান মন্ত্রী। সভা মঞ্চ থেকে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জীকে শুভেচ্ছা জানিয়ে নিষ্ঠা ও দায়িত্বের সাথে পৌরসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পৌরসভার নব-নির্বাচিত কাউন্সিলরদের জেলার সমস্ত বিধায়ক গণের উপস্থিতি তে বিশেষ আলোচনা করলেন তিনি। কাউন্সিলারদের সাথে সাক্ষাৎ করে উৎসাহ দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম । প্রথমে পৌর কাউন্সিলারদের সাথে আলাপচারিতা, সাক্ষাৎ, তারপর একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী। মন্ত্রীর হাতে মুর্শিদাবাদের ঐতিহ্যমণ্ডিত কাঁসার তৈরি মূর্তি উপহার হিসেবে তুলে দেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী। বহরমপুর পৌরসভা ভবনে আনুষ্ঠানিক ভাবে চারটি পৌর স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন, আধুনিক দূষণমুক্ত খাগড়া বৈদ্যুতিক শবদাহন কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী। এছাড়াও অন্যতম আকর্ষণ ‘চেয়ারম্যান অন কল’ নামে নতুন পরিষেবারও উদ্বোধন করেন মন্ত্রী। এই অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জী । উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় সহ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বহরমপুর পৌরসভার নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পৌরসভা দখল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস
-
নতুন গতি - আপডেট : ২ এপ্রিল ২০২২, শনিবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

















