নিজস্ব প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হুগলি জেলার ধনিয়াখালীর রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালিত হলো। পতাকা উত্তোলন করেন মাদ্রাসার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক। তিনি প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং ছাত্র-ছাত্রীদের সামনে দেশপ্রেমের কথা তুলে ধরেন। সংগীত পরিবেশন করে স্থানীয় সমাজসেবী মাননীয়া রাজেকা মল্লিক, মাদ্রাসার ছাত্রী মুস্কান, শিল্পা, অঙ্কিতা ও পল্লবী। কবিতা আবৃত্তি করে রেখা হাঁসদা ও সাথী মালিক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ সিরাজুল ইসলাম ও সোমনাথ পাকিড়া।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
রওশন আলি মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন
-
নতুন গতি - আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















