১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

রতুয়া বিধানসভার দুর্গা মন্দিরে বিশ্রামাগার উদ্বোধন

নতুনগতি,মালদা: রতুয়া বিধানসভার কাহালা গ্রাম পঞ্চায়েতের দুর্গা মন্দিরে কোনও বিশ্রামাগার নেই। এলাকায় একটিই মাত্র দুর্গা মন্দির। এলাকার মানুষেরা এখানে পুজোআর্চার পাশাপাশি একটু সময় কাটাতে চান। কিন্তু কোনও বিশ্রামাগার নেই। সমস্যায় ছিলেন ভক্তরা। এলাকার মানুষদের বহুদিনের দাবি ছিল একটি বিশ্রামাগারের। এবার সেই দাবি পূরণ হতে চলেছে। কাজের সূচনা হল রবিবার থেকে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন যুব তৃণমূল নেতা ইয়াসিন শেখ। তিনি ফিতে কেটে কাজের সূচনা করেন। বলেন,‘‌আমরা চেষ্টা করছি ধর্মীয় স্থানগুলি সৌন্দর্যায়ন করতে। এলাকার মানুষেরা আমাকে জানিয়েছিল। সেই মতো এদিন থেকে কাজ শুরু হল, খুব শীঘ্রই কাজ শেষ হবে।’‌

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রতুয়া বিধানসভার দুর্গা মন্দিরে বিশ্রামাগার উদ্বোধন

আপডেট : ২২ জুন ২০২০, সোমবার