ঋদ্ধিমান সাহার আন্তর্জাতিক ক্রিকেট জীবন হয়তো শেষ , এই বিষয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর , আইপিএল নিলামের প্রথম দিন কোন দল তাকে কেনেনি। আজ নিলাম এর দ্বিতীয় দিন তিনি যদি কোন দলে ডাক না পান , তাহলে ধরে নিতে হবে তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন হয়তো শেষ হওয়ার পথে।ঋদ্ধিমান সাহার বর্তমান বয়স ৩৮ , ভারতের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার বয়স ঋদ্ধির থেকে অনেকটাই কম। ভারতের ক্রিকেটে তরুণ প্রজন্মের জোয়ার চলছে। ভারতের বর্তমান ক্রিকেট দলের উইকেট কিপার রিশব এর পারফর্মেন্স ক্রমশই ঊর্ধ্বমুখী। তার বয়স অনেকটাই কম, সেই কারণে নির্বাচকরা রিশব পন্থ এর উপর ভরসা রাখছেন । ঋদ্ধিমান সাহার কোচ জয়ন্ত ভৌমিক জানিয়েছেন ঋদ্ধির ব্যাটে রান নেই বিগত কিছু মাস ধরে। পারফরম্যান্স ভালো না থাকলে টিকে থাকা মুশকিল আন্তর্জাতিক ক্রিকেটে।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
ঋদ্ধিমান সাহার আন্তর্জাতিক ক্রিকেট জীবন হয়তো শেষ এই বিষয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে
-
নতুন গতি - আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















