২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বিদায়ী বিডিওকে সংবর্ধনা প্রদান রাজনগরে

খান আরশাদ, বীরভূম:বিদায়ী বিডিওকে সংবর্ধনা প্রদান করা হলো রাজনগরে, প্রশাসনিক নির্দেশে অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের রাজনগরের বিডিও শুভদীপ পালিতকেও বদলি করা হল। রাজনগরের বিডিও শুভদীপ পালিতকে ‘ডেপুটি ম্যাজিস্ট্রেট এণ্ড ডেপুটি কালেক্টর’ হিসেবে বাঁকুড়া হেডকোয়ার্টারে পোস্টিং করা হয়েছে। শুভদীপ পালিত বিডিও হিসেবে রাজনগরে ২০২০ এর ১১ ই নভেম্বরে যোগ দেন।

গত ১৭ই অক্টোবর নবান্নের নির্দেশ অনুযায়ী তিনি বদলি হন। আজ সোমবার রাজনগরের রাজীব গান্ধী সেবা কেন্দ্রের সভাকক্ষে রাজনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের তরফে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী বিডিও শুভদীপ পালিতকে সংবর্ধনা প্রদান করা হয় ।

উপস্থিত বিশিষ্টজনেরা বিদায়ী বিডিও শুভদীপ পালিতের বিগত তিন বছরের কার্যকলাপের ভূয়ষী প্রশংসা করেন। বিদায়ী বিডিওকে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া সহ বিভিন্ন উপহার তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, সহ-সভাপতি পরিমল সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, যুগ্ম-বিডিও ধনঞ্জয় মন্ডল, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সমাজসেবী রানা প্রতাপ রায়, মহম্মদ শরীফ, সজল গড়াই, গাফফার খান , ধ্রুব কুমার ধীবর, বিদ্যুৎ ব্যানার্জী সহ অন্যান্যরা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিদায়ী বিডিওকে সংবর্ধনা প্রদান রাজনগরে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার