২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

রাজনগরে চুরি যাওয়া সামগ্রী সহ ১ যুবককে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা : পুলিশ সূত্রে জানা গেছে বীরভূমের রাজনগর থানার অন্তর্গত লতাবুনি গ্রামে কমিউনিটি হলে দীর্ঘদিন ধরেই কমিউনিটি হলের জানলা, দরজা, গ্রিল সহ বিভিন্ন সামগ্রী চুরি যাচ্ছিল। গতকাল বুধবার এ বিষয়ে রাজনগরের বিডিও শুভদীপ পালিত বিষয়টি জানতে পারেন এবং তাঁর তরফে রাজনগর থানায় একটি অভিযোগ জানানো হয়। এরপরে রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিতের নেতৃত্বে তদন্ত শুরু হয়। এরপর রাজনগর থানার ASI স্বপন মাল সহ অন্যান্য পুলিশকর্মীরা তদন্তে নেমে লতাবুনি গ্রামেরই এক যুবককে বুধবার রাত্রে আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার ধৃত ওই যুবককে রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে সিউড়ি আদালতে পেশ করা হয়।

পিতা খুনে আসামি পুত্র কে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিল ডায়মন্ডহারবার আদালত 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে চুরি যাওয়া সামগ্রী সহ ১ যুবককে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ

আপডেট : ২৫ অগাস্ট ২০২৩, শুক্রবার