২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

MBBS পড়ার সুযোগ পাওয়া আদিবাসী ছাত্রীকে রাজনগর উচ্চ বিদ্যালয়ের তরফে খাসবাজার গ্রামে সংবর্ধনা প্রদান করা হল

খান আরশাদ, বীরভূম:MBBS পড়ার সুযোগ পাওয়া আদিবাসী ছাত্রীকে রাজনগর উচ্চ বিদ্যালয়ের তরফে খাসবাজার গ্রামে সংবর্ধনা প্রদান করা হল।

বীরভূমের রাজনগরের খাসবাজার গ্রামের বাসিন্দা রাজনগর হাই স্কুলের মেধাবী ছাত্রী এবারে NEET UG 2023 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে MBBS পড়ার সুযোগ পেয়েছে। তার এই কৃতিত্বে গর্বিত সারা এলাকাবাসী। কষ্টের মধ্যে বেড়ে ওঠা নানা প্রতিকূলতার মোকাবিলা করে, তার এই সাফল্য পুরো রাজনগরবাসীকে গর্বিত করেছে।

সাধুবাদ জানিয়ে তার সাফল্য কামনা করেছেন স্থানীয়রা। আজ রাজনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে খাসবাজার গ্রামে কৃতি ছাত্রী তনুশ্রী হেমরমকে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা প্রদান করলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন রাজনগর উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত রাজনগর উচ্চ বিদ্যালয় এর পরিচালন সমিতির সভাপতি রানা প্রতাপ রায় সহ অন্যান্যরা ।

আগামী ২ মাসের মধ্যে তৃণমূলের পার্টি অফিস ফাঁকা করার নির্দেশ দিয়েছেন বাড়ির মালিক

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

MBBS পড়ার সুযোগ পাওয়া আদিবাসী ছাত্রীকে রাজনগর উচ্চ বিদ্যালয়ের তরফে খাসবাজার গ্রামে সংবর্ধনা প্রদান করা হল

আপডেট : ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার