
খান আরশাদ, বীরভূম:
পথ দুর্ঘটনা এড়াতে রাজনগর থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে রাজনগরে সচেতনতামূলক একটি র্যালি করা হল সোমবার। বিভিন্ন স্থানে দিন দিন বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সেই উদ্দেশ্যকে সামনে রেখে বীরভূমের রাজনগর থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে রাজনগরে একটি সচেতনতা মুলক র্যালি আয়োজিত হলো। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজনগর থানার পুলিশ আধিকারীক, পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারা এই রেলিতে অংশ নেন এবং রাজনগর বাজার পরিক্রমা করেন। পাশাপাশি রাস্তাকে যানজট মুক্ত করতে রাস্তার ধারে বিভিন্ন বাইক, সাইকেল ও গাড়িগুলিকে সরিয়ে যানজটমুক্ত করে পুলিশ। এছাড়া রাস্তায় আসা যাওয়া করা বাইক আরোহীদের হেলমেট পরার বিষয়ে তাদের সচেতন করা হয়। উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও সুভাশিষ চক্রবর্তী, রাজনগর থানার ওসি তাপস দত্ত, রাজনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, পঞ্চায়েত উপ-প্রধান, প্রাক্তন উপ-প্রধান, শান্তি কমিটির সম্পাদক প্রদীপ দে, সমাজকর্মী মোঃ শরীফ, গাফফার খান, সুখেন গরাই, আদিত্য সাহা, গৌতম সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারীক ও সমাজকর্মীরা।
নতুন গতি 




























