১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শত্রুতা করে পুকুরে বিষ দিল দুর্বৃত্তরা

নতুন গতি ওয়েব ডেস্ক:পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের আলিপুর এলাকার চাপড়া পুকুরে গত মঙ্গলবার 3রা নভেম্বর রাতে শত্রুতা করে 3 বিঘা আয়তনের বড় একটি পুকুরে বিষ দিয়ে আনুমানিক প্রায় 2500 কেজির বেশি মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক প্রায় 3 লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পুকুর মালিকের।

পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের আলিপুর এলাকার চাপড়া পুকুরে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
পুকুর মালিক মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ প্রশাসন থেকে পুকুরের পাড়ে গিয়ে পরিদর্শন করার আশ্বাস দিয়েছেন কিন্তু আজ দুদিন হয়ে যাওয়ার পরও পুলিশ প্রশাসন পরিদর্শনে আসেননি বলে জানান পুকুর মালিক।
বৃহস্পতিবার 5 ই নভেম্বর পুকুরের ধারে গিয়ে দেখা যায় শত টন মাছ পচে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশ।

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শত্রুতা করে পুকুরে বিষ দিল দুর্বৃত্তরা

আপডেট : ৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার