২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বেআইনি ভাবে সরকারি অফিসে প্রাইভেট কার চালানোর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:-বেআইনি ভাবে সরকারি অফিসে প্রাইভেট কার চালানোর প্রতিবাদে স্মারকলিপি প্রদান । পূর্ব বর্ধমান জেলার জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে পূর্ত ভবনে জমায়েত ও ডেপুটেশন দেওয়া হল এ দিন । উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখা জয়েন্ট সেক্রেটারি বিশ্বজিৎ দে, কনভেনার তারাপদ রায় , সিদ্ধেশ্বর সরকার-সহ কমিটির অন্যান্য সদস্যরা । পশ্চিমবঙ্গ সরকার উপ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ ও পরিষদ আধিকারিক সোমনাথ মাইতিকে দেওয়া হয় স্মারকলিপি ।অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বর্ধমানের বিভিন্ন সরকারি আধিকারিকরা বেআইনি কাজ করছেন । কার্যালয়‌ গুলিতে সরকারি কাজের জন্য অবৈধভাবে প্রাইভেট গাড়ি ভাড়া করা হচ্ছে। যার ফলে রাজ্য সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে ।আরও অভিযোগ , রাজ্য সরকারের অর্থ দপ্তরের নির্দেশ থাকা সত্বেও ৩০ দিনের ভাড়া দেওয়া হচ্ছে না । ২০০৮ সালের পর থেকে ভাড়া বৃদ্ধি হয়নি । বর্তমানে জ্বালানি তেল ও যানবাহনের ইন্সুরেন্স ট্যাক্স-সহ অন্যান্য খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে । এই অবস্থায় অ্যাসোসিয়েশনের দাবি,  অবিলম্বে ১৪ বছরের পুরনো ভাড়া বাতিল করে, বাজারমূল্য অনুযায়ী নতুন ভাড়ার তালিকা প্রকাশ করতে হবে ।অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রশ্ন, ‘‘যেখানে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করা হচ্ছে , সেই জায়গায় ১৪ বছর ধরে কেন পুরোনো ভাড়ার তালিকা থাকবে?’’ এদিন সোমনাথ মাইতি স্মারকলিপি গ্রহণ করে আশ্বাস দিয়েছেন অবিলম্বে সরকারি নির্দেশ কার্যকর করা হবে।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেআইনি ভাবে সরকারি অফিসে প্রাইভেট কার চালানোর প্রতিবাদ

আপডেট : ২২ জুন ২০২২, বুধবার