২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মন্দিরে চুরির ঘটনায় অভিযানে সাফল্য, চুরির সামগ্রীসহ ব্যক্তি গ্রেফতার

নিউ জলপাইগুড়ি: মন্দিরে চুরির ঘটনায় অভিযান চালিয়ে বড় সাফল্য মিলল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের। ১২ নভেম্বর ফুলবাড়ী বটতলা কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। চুরি যায় বেশ কিছু মন্দিরের সামগ্রী। ফুলবাড়ি সংলগ্ন বিভিন্ন এলাকায় বেশ কিছু মন্দিরে একের পর এক চুরির ঘটনা ঘটে। লাগাতার চুরির ঘটনা রীতিমতো ঘুম কেড়েছিল পুলিশের। তবে অবশেষে মিলল সাফল্য।

সোমবার চুরি যাওয়া সামগ্রীসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জংশন পাতিকলোনী থেকে গোপাল কর্মকার নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয় কালী মন্দিরে চুরি যাওয়া তামার ঘন্টা, ফুলদানি সহ বেশ কয়েকটি সামগ্রী। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মন্দিরে চুরির ঘটনায় অভিযানে সাফল্য, চুরির সামগ্রীসহ ব্যক্তি গ্রেফতার

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার