২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

বাঁধাপুকুর মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক

মালদা: মালদার বাঁধাপুকুর মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার লুকোচুরি ফাঁড়ির পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে ফাঁড়ির ওসি অভিষেক তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে মিঠুন ঘোষ নামে ওই যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়। মিঠুনের বাড়ি ইংরেজবাজার থানার কাঞ্চনটারের খাসিমাড়িতে।

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কিভাবে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চায় পুলিশ।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাঁধাপুকুর মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক

আপডেট : ২৬ জানুয়ারী ২০২২, বুধবার