২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩

রাজনগরে চুরি গেল পঞ্চায়েত সদস্যের বাইক

খান আরশাদ, নতুন গতি, বীরভূম: বীরভূমের রাজনগরে এক গ্রাম পঞ্চায়েত সদস্যের চুরি গেল বাইক। ঘটনাটি ঘটেছে রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। গ্রাম পঞ্চায়েত সদস্যদের নাম শেখ মানিক। বাড়ি রাজনগর অঞ্চলের আরালি গ্রামে। শেখ মানিক জানান অন্যান্য দিনের মতো তিনি রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান নিজের বাইকে করে। বাইকটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে কার্যালয়ের ভেতরে নিজের কাজ করতে যান। প্রায় ঘন্টা খানেকের মধ্যেই নিজের কাজ সেরে বাইরে এসে দেখেন তার বাইকটি নেই। বহু খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাওয়া যায়নি ওই পঞ্চায়েত সদস্যের বাইকটির । বিষয়টি জানানো হয় রাজনগর থানার পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

তপেশ্বরী আশ্রমে ঝুলন উৎসব উপলক্ষ্যে সাহিত্য সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে চুরি গেল পঞ্চায়েত সদস্যের বাইক

আপডেট : ৯ জানুয়ারী ২০২১, শনিবার