১৫ অগাস্ট ২০২৬, শনিবার, ৩০ শ্রাবণ ১৪৩৩
১৫ অগাস্ট ২০২৬, শনিবার, ৩০ শ্রাবণ ১৪৩৩

রাতারাতি বদল ‘নেতাজি রোড’-এর নাম, রামপুরহাটে রাজনৈতিক তরজা

রামপুরহাট: রাতারাতি বদলে গেল রামপুরহাটের অন্যতম পরিচিত রাস্তার নাম। পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’-এ বসানো হল ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’-এর নতুন ফলক। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

স্থানীয়দের দাবি, বহু দশক ধরে রাস্তাটি ‘নেতাজি রোড’ নামেই পরিচিত। দোকানপাট থেকে সরকারি নথিতেও পুরনো নামের ব্যবহার রয়েছে। সেখানে আচমকা নতুন নামের ফলক বসানো নিয়েই উঠেছে প্রশ্ন।
রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের দাবি, রাস্তার নাম পরিবর্তনের কোনও অনুমোদন পুরসভা দেয়নি। বিজেপি নাম পরিবর্তনের জন্য আবেদন করেছিল মাত্র। তাঁর কথায়, প্রশাসনিক অনুমোদন ছাড়া এভাবে রাস্তার নাম বদলানো যায় না।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সিপিএম ও কংগ্রেস। তাঁদের অভিযোগ, ঐতিহাসিক নাম মুছে ফেলার চেষ্টা হচ্ছে। পুরসভা ও মহকুমাশাসকের কাছে ডেপুটেশনের পাশাপাশি নেতাজির নাম ফেরানোর দাবিও উঠেছে।
অভিযোগ উড়িয়ে বিজেপি বিধায়ক ধ্রুব সাহা বলেন, নেতাজিকে কীভাবে সম্মান জানাতে হয়, তা সিপিএমের কাছ থেকে শেখার প্রয়োজন নেই। তাঁর দাবি, পুর চেয়ারম্যানের উপস্থিতিতেই অনুষ্ঠান হয়েছে। ফলে রাস্তার নাম বদলকে ঘিরে রামপুরহাটে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।

আল-আরাবিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্ট বেঙ্গল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাতারাতি বদল ‘নেতাজি রোড’-এর নাম, রামপুরহাটে রাজনৈতিক তরজা

আপডেট : ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার