২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

নতুন বছরের শুরুতেই অভিনব উদ্যোগ সাগরদিঘীতে।

  • নতুন গতি
  • আপডেট : ২ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • 11

সংবাদদাতা : ১লা জানুয়ারী, ২০২৪ সাল পূর্ণ করে আমরা নতুন বছরে পা দিলাম। আর নতুন বছরকে স্বাগত জানাতে এক অভিনব উদ্যোগ নিলো সাগরদিঘীর অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। আজ সাগরদিঘীর বারালা অঞ্চলের পশ্চিম মাটিয়াপাড়ায় পৌঁছে যায় ট্রাস্টের সদস্যরা। সেখানে আদিবাসী গ্রামের মানুষদের নিয়ে বৃক্ষরোপন করে শুরু হয় এক কর্মসূচি। অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতকম্বল। কম্বলের পাশাপাশি কাঁঠাল,পেয়ারা ও লেবুর চারাগাছও উপহার দেওয়া হয় নববর্ষে। পশ্চিম মাটিয়াপাড়ার পাসাপাশি ঝুমকানদী গ্রামেও বিতরণ করা হয় চারাগাছ ও শীতকম্বল। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক ও রক্তযোদ্ধা সঞ্জীব দাস, সিনিয়র সদস্য মজির হোসেন, সুমন শরীফ, সামাদ শেখ আজাহার শেখ, জায়েদ শেখ, আনারুল শেখ সহ আরো অনেকেই।ট্রাস্টের সভাপতি দাস সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন এভাবেই বিভিন্ন অসহায় মানুষের পাশে থেকে আমরা নতুন বছরকে স্বাগত জানাতে চেয়েছিলাম। শীত কম্বল বিতরণ কর্মসূচি আমরা প্রতিবছরই করে থাকি এবছরও আজকে থেকে আমাদের এই কর্মসূচি আরম্ভ করলাম। এই কর্মসূচি এখন বেশ কয়েকদিন ধরেই চলবে আমরা সাগরদিঘী অঞ্চলের বিভিন্ন পিছিয়ে পড়া গ্রামগুলোতে গিয়ে অসহায় মানুষদের মধ্যে তুলে দেবো শীত কম্বল ও অন্যান্য উপহার । ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান মানুষ মানুষের জন্য, আমরা সুস্থ সমাজ ও পরিবেশ গড়ে তুলতে সবসময় বিভিন্ন কর্মসূচি করার চেষ্টা করে থাকি। আজও করলাম ও আগামী সাত দিন চলবে। চারাগাছ নিয়ে তিনি বলেন “রক্তের জন্য লাল আর পরিবেশের জন্য সবুজ, এই দুই নিয়ে গড়তে চাই আমাদের রক্ষা কবজ।” মূলত পরিবেশ ও সবাজকল্যাণের কথা বলেন তিনি। তিনি সকলকে নতুন বছর ভালো কাটুক এই শুভেচ্ছা জানান, ও সকলকে ধন্যবাদ জানান ট্রাস্টের পাশে থাকার জন্য।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নতুন বছরের শুরুতেই অভিনব উদ্যোগ সাগরদিঘীতে।

আপডেট : ২ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার