২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

ফের অস্ত্র উদ্ধারফের অস্ত্র উদ্ধার আটটি নতুন দেশি পিস্তল ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিস

নিজস্ব সংবাদদাতা :ফের অস্ত্র উদ্ধার হল নদিয়ায়। আটটি নতুন দেশি পিস্তল ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে আটটি দেশি পিস্তল এবং পাঁচটি তাজা বোমা উদ্ধার করল পুলিস। গোটা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিস। গতকাল রাতে তল্লাশি চালিয়ে হাঁসখালি থানার পুলিস আটটি দেশি পিস্তল এবং পাঁচটি তাজা বোমা উদ্ধার করে। হাঁসখালি থানার ইটাবেড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত পাম্প থেকে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে। অন্যদিকে ফুলবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে তাজা বোমাগুলি উদ্ধার করে পুলিস। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। দেশি পিস্তল এবং বোমাগুলি কারা রেখে গিয়েছিল, কী উদ্দেশ্যে রেখে গিয়েছিল? তা জানতে তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিস।

অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে কৃষ্ণগঞ্জ ব্লকের চন্দননগর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম শুভঙ্কর ঘোষ। অপরদিকে নবদ্বীপ থানার পুলিস নবদ্বীপ মহিশুরা গ্রাম পঞ্চায়েতের কালিনগর স্টেশন রোড এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল সহ এক রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিস। ধৃত ওই ব্যক্তির নাম পিন্টু শেখ। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি মহিশুরা গ্রাম পঞ্চায়েতের মাঝের চরা দক্ষিণপাড়া এলাকায়।

সাঁইথিয়ার রোঙ্গাইপুরে মাত্র ৩ দিনে জনগণনার কাজ শেষ, নজির মেহবুব আলমের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের অস্ত্র উদ্ধারফের অস্ত্র উদ্ধার আটটি নতুন দেশি পিস্তল ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিস

আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার