২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

মুর্শিদাবার সামশেরগঞ্জে নির্বাচনী প্রচারে জাতীয় কংগ্রেসের প্রার্থী ইশা খান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি অরঙ্গাবাদ : মুর্শিদাবার সামশেরগঞ্জে নির্বাচনী প্রচারে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী ইশা খান চৌধুরী। বুধবার সকাল থেকেই সামসেরগঞ্জের ডাকবাংলা থেকে শুরু করে ব্লকের বিভিন্ন প্রান্তে রোড শো করেন তিনি। প্রচারের শুরুতেই এদিন সাগরদিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাসের নিজস্ব বাসভবন সামশেরগঞ্জের ডাকবাংলায় যান কংগ্রেসের প্রার্থী ইশা খান চৌধুরী। বায়রন বিশ্বাসের ভাই মিল্টন বিশ্বাসের সঙ্গে ছবিও তুলেন তিনি। আর সেই ছবি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। এদিনের কংগ্রেস প্রার্থীর রোড শো তে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। আগামী ৭ ই মে হাত চিহ্নে ভোট দেওয়ার আহবান জানান কংগ্রেস প্রার্থী ঈশা খাঁন চৌধুরী। এদিনের নির্বাচনী প্রচারে কংগ্রেসের সঙ্গে রোড শো এ সামিল ছিলেন সিপিআইএমের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। রোড শো করার পাশাপাশি বিড়ি শ্রমিক এবং বিভিন্ন বিড়ি কারখানা গুলোতে গিয়েও জনসংযোগ করেন কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবার সামশেরগঞ্জে নির্বাচনী প্রচারে জাতীয় কংগ্রেসের প্রার্থী ইশা খান চৌধুরী

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, বুধবার