লুতুব আলি,বর্ধমান, ৯ জানুয়ারি : মেমারির মিনাপুরের মেধাবী দুস্থ ছাত্র শেখ সাবীর হোসেন মস্তিষ্কে জটিল রোগে আক্রান্ত হয়ে কলকাতার নিউরো সাইন্স হসপিটাল এ ভর্তি আছেন। মৃত্যুর সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন। চিকিৎসা করানোর জন্য লাখ লাখ টাকার প্রয়োজন। পরিবারটির আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে সারিয়ে তোলার জন্য সমস্যা শঙ্কুল দিন কাটাচ্ছেন। এই খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা জামাতে ইসলামী হিন্দ রোগীর মেমারির গ্রামে পৌঁছন। সংগঠনের কর্মকর্তাও সদস্যরা এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরিবারটিকে কিছু অর্থ প্রদান করেন। সংগঠনের পূর্ব বর্ধমান জেলা ইনচার্জ মুজিবর রহমান বলেন, রোগীর দ্রুত আরোগ্য কামনা করছেন। আরও বেশি করে যাতে রোগীটিকে বাঁচানোর জন্য পরিবারের পাশে দাঁড়াতে পারেন সে ব্যাপারে তারা বৃহত্তর ভাবে উদ্যোগ গ্রহণ করেছেন। স্ব হৃদয় ব্যাক্তিদের এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালো পূর্ব বর্ধমানের জামাতে ইসলামী হিন্দ।
-
নতুন গতি - আপডেট : ৯ জানুয়ারী ২০২৩, সোমবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















