১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

৫ কিলো হেরোইন উদ্ধার মেমারি রসুলপুরে

নূর আহমেদ, মেমারি : ২মার্চ সোমবার রাতে কলকাতা পুলিশ ও মেমারি থানার যৌথ উদ্যোগে মেমারি রসুলপুর থেকে ৫ কিলো হেরোইন সহ গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। ধৃত ওই ব্যক্তির নাম সুনীল হাওলাদার। কলকাতা পুলিশের এসটিএফ শাখার আধিকারিক ও মেমারি থানার পুলিশের যৌথ প্রয়াসে, মেমারি রসুলপুর থেকে গ্রেপ্তার হয় ওই যুবক। ধৃতকে মঙ্গলবার কলকাতার এসটিএফ শাখার অফিসে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা পুলিশ থেকে এসটিএফ-এর দল হেরোইন এর পাউডার পরীক্ষা করে। এসডিপিও আমিনুল ইসলাম খান, সিআই শ্যামল চক্রবর্তী, মেমারি থানার ওসি দেবাশীষ নাগ ও কলকালতা পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতের বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ডাঙ্গাপাড়া এলাকায়। বাজেয়াপ্ত হিরোইনের বাজার মূল্য আনুমানিক ২৫ থেকে ৩০ কোটি টাকা। হেরোইন ছাড়াও ধৃতের কাছ থেকে ৫টি মোবাইল এবং একটি চার চাকা গাড়ী উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তির সাথে আরও কোন চক্র যুক্ত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৫ কিলো হেরোইন উদ্ধার মেমারি রসুলপুরে

আপডেট : ২ মার্চ ২০২১, মঙ্গলবার