২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

খোলাপোতা বাজারে প্রকাশ্য দিবালোকে এক মহিলার হাতে খুন যুবক,এলাকায় চাঞ্চল্য

নাজিবুল্লাহ রহমানি,বসিরহাটঃ উত্তর 24 পরগনা বসিহাট মহাকুমার মাটিয়া থানার খোলাপোতা খোলাপোতা টাকি রোডের উপর প্রকাশ্য দিবালোকে মহিলার হাতে যুবক খুন। আটক মহিলা স্বামীসহ এক দুষ্কৃতী। মঙ্গলবার সকাল দশটা নাগাদ খোলাপোতা তিন রাস্তার মোড়ে টাকি রোডের উপর মোটর সাইকেলে আসা যুবক বয়স ৩৪ আল আমিন মন্ডলকে প্রকাশ্য দিবালোকে খুন হতে হলো মারুফা বিবির হাতে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আগে থেকেই মারুফা বিবির সঙ্গে মোবাইলে যোগাযোগ হয় আল আমিনের, অপেক্ষা করছিল আলামীন সেই সময় মারুফা তার সঙ্গে কোলে একটি বাচ্চা স্বামী আরিজুল দফাদার ও আরেক জন দুষ্কৃতী এসে প্রথমে আল আমিনের সঙ্গে বচসা ও গন্ডগোল শুরু করে এরই মধ্যে সুযোগ বুঝে মহিলার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ বসিয়ে দেয় মারুফা এবং ঘটনাস্থলে মৃত্যু হয় আলামিনের। অপরাধীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনসাধারণ মারুফা ও স্বামী আরিজুল এবং সঙ্গে থাকা আর এক জন দুষ্কৃতী সহ তিনজন কে গণপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দেয়। এই ঘটনার পিছনে অবৈধ সম্পর্ক না ব্যবসায়ী সংক্রান্ত বিবাদের জের তা তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসডিপিও অশেষ মৌর্য। তবে মহিলার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে আলামিনের সঙ্গে কথা হয়েছে বলে এমনটাও মনে করছে পুলিশ।মারুফার সঙ্গে আলামিনের দীর্ঘদিনের সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে মহিলা ফোন করে আল-আমিনকে আকিপুর বাড়ি থেকে খোলাপোতায় নিয়ে আসে তারপরে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।নিহত যুবক আল আমিন এর বাড়ির ঠিকানা নিয়ে ধন্দে পড়েছে পুলিশ। তবে মারুফা বিবির বাড়ি মাটিয়ারী বলে জানা গিয়েছে।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াতেই খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখার্জীর, সরোজ ব্যানার্জি ঘটনাস্থলে পৌঁছায়।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খোলাপোতা বাজারে প্রকাশ্য দিবালোকে এক মহিলার হাতে খুন যুবক,এলাকায় চাঞ্চল্য

আপডেট : ২৬ জুন ২০১৯, বুধবার