২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

আগস্ট মাসের প্রথম সপ্তাহেই এলাকার মানুষকে এক নতুন সকালের উপহার দেন, সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধিঃ মানুষের বহুদিনের স্বপ্ন পূরণের পথে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এবং পথে দাঁড়িয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত করছেন বজবজের জনপ্রিয় তৃণমূল নেতা শ্রীমন্ত বৈদ্য।

চড়িয়াল মোড় নাম শুনলেই আঁতকে ওঠেন এলাকার আট থেকে আশি, কয়েক দশক ধরে ভয়ঙ্কর যানজটে আক্রান্ত বজবজ ও তার আশেপাশের এলাকার কয়েক লক্ষ মানুষ, এলাকার লাইফলাইন চড়িয়াল রোড সম্প্রসারণ নিয়ে রাজনীতি চলতো গল্পের মতো বহু কাল ধরে।

কথায় আছেনা সব কিছুরই একটা শেষ থাকে কিছু মানুষ আছেন যাঁরা মানুষের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর সে রকমই বজবজের মানুষের জনপ্রিয় তৃণমূল নেতা শ্রীমন্ত বৈদ্য যাঁর নাছোড় মনোভাব এবং সত্যিই বজবজের মানুষের জন্য ভালোকিছু করার তাগিদ সঙ্গে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রর জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় চড়িয়াল রোড সম্প্রসারণ প্রক্রিয়া শিলান্যাসের রূপ নেয় ২০১৯ লোকসভা ভোটের ঠিক আগে।

ভোটের আগে বহু নেতার বাক্যবান দিবাস্বপ্ন হয়েই থেকে যেত এলাকার মানুষের কাছে, ভোট আসে ভোট যায় সেই সঙ্গে তালে তাল মিলিয়ে চড়িয়াল মোড়ের যানজট ও ক্রমশ বাড়তে বাড়তে চরম সীমায় পৌঁছে যায়, সাধারণ মানুষের রোজকার ভোগান্তির এযেন এক করুন কাহিনী হয়ে উঠছিলো।

আর তাই প্রতিশ্রুতি পালনে অঙ্গীকার। বদ্ধ এলাকার জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগস্ট মাসের প্রথম সপ্তাহেই এলাকার মানুষকে এক নতুন সকালের উপহার দেন, ভাঙা শুরু হয় চড়িয়াল মোড়ের রাস্তা সংলগ্ন দোকানপাট এবং নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ তদারকি করেন। বজবজকে যিনি নতুন করে ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছেন জনপ্রিয় তৃণমূল নেতা শ্রীমন্ত বৈদ্য। তাই শ্রীমন্ত বাবুর হাত ধরেই নতুন বজবজের স্বপ্ন দেখতে শুরু করেছে এলাকার আট থেকে আশি।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগস্ট মাসের প্রথম সপ্তাহেই এলাকার মানুষকে এক নতুন সকালের উপহার দেন, সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়

আপডেট : ১৬ অগাস্ট ২০১৯, শুক্রবার